আব্বা আম্মা ঝগড়া লেগে
ভেঙে দিলো ঘর,
আম্মা আবার আরেক বিয়ে
বসছে ক দিন পর।
আব্বাও আরেক বিয়ে করে
আনছে নতুন বউ,
আমার খবর লয় না এখন
আম্মা আব্বা কেউ।
কোন বাড়ি বা কার ঘর
এখন আমার ঠিকানা?
কেউ বলে না, আদর করে,
‘খাবিরে তুই সোনা!’
খেলনাগুলো পড়ে আছে
ধুলোবালি মেখে,
বুকের ভেতর কান্না জমে
একলা আকাশ দেখে।
নয়ন মেলে খুঁজি শুধু
একটু স্নেহের ছায়া,
টাকার লোভে ভুলে গেলে
তোমার শিশুর মায়া?
তোমরা যারা হেলায় হেলায়
ঘর ভেঙে দাও রাগে,
শিশুর কথাও ভেবো তোমরা
ঘর ভাঙ্গিবার আগে।
