বিভিন্ন নিয়মনীতি
★ রিকোয়েস্ট নীতিমালা:
“সুন্নাতী বিবাহ” ওয়েবসাইটে পাত্র-পাত্রীর মধ্যে যোগাযোগের জন্য একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত “রিকোয়েস্ট সিস্টেম” চালু রয়েছে। কারো প্রোফাইল দেখে পছন্দ হলে সরাসরি মোবাইল নম্বর বা যোগাযোগ তথ্য দেখা যায় না। বরং একটি রিকোয়েস্ট পাঠিয়ে, প্রাপকের অনুমতি নিয়ে তবেই যোগাযোগ সম্ভব হয়। এই নীতিমালায় পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে তুলে ধরা হলো-
১. যোগাযোগ তথ্য কেন সুরক্ষিত রাখা হয়:
প্রতিটি প্রোফাইলে থাকা যোগাযোগ তথ্য তথা পাত্রপাত্রীর মোবাইল নাম্বার ও ওয়াটসঅ্যাপ নাম্বার এবং অভিভাবকের মোবাইল নাম্বার ও ওয়াটসঅ্যাপ নাম্বার ঝাপসা (blur) অবস্থায় দেখানো হয়, যতক্ষণ না দুইজনের মধ্যে একসেপ্টেড কানেকশন তৈরি হয়।
এই তথ্য শুধুমাত্র নিজের প্রোফাইলে, অ্যাডমিন প্যানেলে, অথবা যাদের সাথে ইতিমধ্যে রিকোয়েস্ট একসেপ্টেড হয়েছে তাদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এর উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা এবং অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত যোগাযোগ থেকে সুরক্ষা দেওয়া।
২. পয়েন্ট ব্যবস্থা:
পয়েন্টের ভিত্তিতে রিকোয়েস্ট পাঠানো বা গ্রহণ করা হয়। পয়েন্টের পরিমাণ লিঙ্গ অনুযায়ী ভিন্ন। একজনের সাথে যোগাযোগ করতে হলে পুরুষের ২ ওয়েন্ট খরচ হবে। এক্ষেত্রে নারীদের ৫০% ছাড়। অর্থাৎ নারীরা একজনের সাথে যোগাযোগ করতে ১ পয়েন্ট খরচ হবে। এই পয়েন্ট প্রোফাইলে দেওয়া “কানেকশন পয়েন্ট প্যাকেজ” অপশন থেকে কিনতে হয়।
৩. সর্বোচ্চ যোগাযোগ সীমা:
একজন পুরুষ ২ পয়েন্ট দিয়ে একজনকে রিকোয়েস্ট পাঠাতে পারবে ও একজনের রিকোয়েস্ট একসেপ্ট করতে পারবে। একজনকে রিকোয়েস্ট পাঠানোর পর নিজে সেই রিকোয়েস্ট বাতিল করে দিলে বা প্রাপক রিকোয়েস্ট বাতিল করলে এই পয়েন্ট দিয়েই নতুন আরেকজনকে রিকোয়েস্ট পাঠানে যাবে। নারীদের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য ৫০% ছাড়ের সাথে।
৪. রিকোয়েস্ট পাঠানোর প্রক্রিয়া:
1. কোনো প্রোফাইলে “📨 রিকোয়েস্ট পাঠান” বাটনে ক্লিক করলে রিকোয়েস্ট পাঠানো হয়।
2. রিকোয়েস্ট পাঠানোর আগে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে —
– ব্যালেন্সে ন্যূনতম প্রয়োজনীয় পয়েন্ট আছে কিনা,
– সর্বোচ্চ সংযোগ সীমা পার হয়ে গেছে কিনা,
– আগে থেকেই একই ব্যক্তিকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিনা।
3. সব শর্ত পূরণ হলে রিকোয়েস্টটি অপেক্ষমান (pending) অবস্থায় জমা হয় এবং প্রাপকের কাছে পৌঁছায়।
4. পয়েন্ট এই পর্যায়ে কাটা হয় না। শুধুমাত্র প্রাপক একসেপ্ট করলে তবেই পয়েন্ট কর্তন হয়।
৫. রিকোয়েস্ট গ্রহণ (Accept) করলে যা ঘটে:
প্রাপক যখন কোনো পেন্ডিং রিকোয়েস্ট একসেপ্ট করেন তখন উভয়ের ব্যালেন্স থেকে যার যার লিঙ্গ অনুযায়ী নির্ধারিত পয়েন্ট কাটা হয় (প্রেরকের থেকেও, প্রাপকের থেকেও)
– একসেপ্ট করার আগে প্রাপকের ব্যালেন্স ও সংযোগ সীমাও যাচাই করা হয়
– একসেপ্ট সম্পন্ন হলে উভয়ে একে অপরের যোগাযোগ তথ্য (মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর) সরাসরি দেখতে পান — blur উঠে যায়।
৬. রিকোয়েস্ট প্রত্যাখ্যান (Reject):
প্রাপক চাইলে কোনো পেন্ডিং রিকোয়েস্ট প্রত্যাখ্যান করতে পারেন। প্রত্যাখ্যান করলে —
– কোনো পয়েন্ট কাটা হয় না
– রিকোয়েস্টটি সম্পূর্ণভাবে মুছে যায়
– প্রেরকের সংযোগ সীমার একটি স্লট স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যায়, ফলে তিনি অন্য কাউকে নতুন রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
৭. রিকোয়েস্ট বাতিল (Cancel) — প্রেরকের অধিকার:
প্রেরকও চাইলে তার পাঠানো পেন্ডিং রিকোয়েস্ট নিজে বাতিল করতে পারবেন। এটি করা যাবে দুই জায়গা থেকে:
– প্রোফাইল পেজে “🗑️ রিকোয়েস্ট বাতিল করুন” বাটন থেকে
– নিজের ড্যাশবোর্ডের “📤 পাঠানো” ট্যাব থেকে
বাতিল করার শর্ত ও ফলাফল:
– শুধুমাত্র পেন্ডিং অবস্থায় থাকা রিকোয়েস্ট বাতিল করা যাবে; একবার একসেপ্টেড হয়ে গেলে তা এই অপশন দিয়ে বাতিল করা যাবে না
– বাতিল করলে কোনো পয়েন্ট কর্তন হয় না (যেহেতু পেন্ডিং অবস্থায় পয়েন্ট কাটাই হয়নি)
– বাতিলের সাথে সাথে সংযোগ সীমার সেই স্লটটি খালি হয়ে যায়, ফলে প্রেরক তখনই অন্য কারো প্রোফাইলে নতুন রিকোয়েস্ট পাঠাতে পারবেন
৮. মনে রাখার বিষয়:
– পয়েন্ট ফুরিয়ে গেলে নতুন রিকোয়েস্ট পাঠানো বা গ্রহণ করা যাবে না — [কানেকশন পয়েন্ট প্যাকেজ](https://sunnatibibaho.com/connection-point-package/) থেকে পয়েন্ট কিনে নিতে হবে
– একসেপ্টেড কানেকশন এই নীতিমালার অধীনে বাতিলযোগ্য নয় — এক্ষেত্রে কোনো সমস্যা হলে অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করতে হবে। সকল রিকোয়েস্ট কার্যক্রম অ্যাডমিন প্যানেলের “রিকোয়েস্ট মনিটর” থেকে তদারকি করা হয়
*এই নীতিমালা সুন্নাতী বিবাহ প্ল্যাটফর্মের বিদ্যমান রিকোয়েস্ট সিস্টেমের প্রযুক্তিগত কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে তৈরি। প্রয়োজনে ভবিষ্যতে সিস্টেমের পরিবর্তনের সাথে সাথে এই নীতিমালাও হালনাগাদ করা হবে।
★ পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম :
প্রথমে sunnatibibaho.com ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করুন। উপরে ডানপাশে থাকা মানুষের মাথার মত ইউজার আইকনে ক্লিক করুন।
লগিন ফরম চলে আসবে। নিচের দিকে থাকা “Forgot your password?” এই বাটনে ক্লিক করুন। তাহলে “পাসওয়ার্ড রিসেট” ফরম আসবে।
এরপর ঘরের ভিতরে ইউজারনেম বা জিমেইল লিখবেন। এরপর নিচের দিকে থাকা “Reset password” বাটনে ক্লিক করুন। তখন ইংরেজিতে একটা লেখা আসবে যার অর্থ হলো, আপনার দেওয়া তথ্যের সাথে মিল রেখে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তবে আমরা পাসওয়ার্ড রিসেটের লিংক পাঠাবো। অনুগ্রহ করে আপনার ইমেলের ইনবক্স (Spam ফোল্ডার) চেক করুন।”
এরপর যেই ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করেছিলেন সেই ইমেইলের ইনবক্সে গিয়ে পাসওয়ার্ড রিসেট ম্যাসেজ ওপেন করুন।
এরপর “Reset your password” বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড রিসেট ফরম চলে আসবে। সেখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে। ঐ একই পাসওয়ার্ড নিচের ঘরেও দিতে হবে। তারপর নিচে থাকা “Change password” ক্লিক করলে পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।
