ক্রম ব্রাউজারে sunnatibibaho.com লিখে সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করুন। শুরুতে দেওয়া রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন ফরম চলে আসবে।
সেখানে আপনার নাম, ইউজারনেম, মোবাইল নাম্বার, ওয়াটসঅ্যাপ নাম্বার, অভিভাবকের মোবাইল নাম্বার, জন্মনিবন্ধনের ছবি, জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি, রেফেয়ার আইডি নাম্বার, ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
এরপর ক্লাউডফ্লেয়ার এর ছোট ঘরে টিক চিন্হ ওঠার পর নিচের "Register" বাটনে ক্লিক করতে হবে।
এরপর আপনার ইমেইলে ওটিপি নাম্বার যাবে। সেটা বসিয়ে সাবমিট করতে হবে।
www.sunnatibibaho.com এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর উপরের ডান কোনায় মানুষের মাথার আকৃতির প্রোফাইল আইকন দেওয়া আছে। ওটায় ক্লিক করলে লগিন পেজ আসবে।
সেখানে প্রথম ঘরে আপনার ইউজারনেম বা ইমেইল দিবেন। নিচের ঘরে রেজিষ্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড তৈরী করেছিলেন তা হুবহু দিতে হবে।
এরপর নিচের "Login" বাটনে ক্লিক করলেই আপনার প্রফাইন চলে আসবে ও তাতে ঢুকতে পারবেন।
প্রোফাইলের উপরের ডানপাশে সেটিংস আইকন আছে। ওটাতে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে। তার মধ্য থেকে "Edit Profile" এ ক্লিক করুন। এরপর একটা ফরম আসবে। ১০০% সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরন করুন। এরপর নিচে থাকা "Updated Profile" বাটনে ক্লিক করুন। আপনার বায়োডাটা তৈরী হয়ে যাবে।
আপনার প্রোফাইলে "পয়েন্ট কিনুন" বাটনে ক্লিক করে কানেকশন পয়েন্ট প্যাকেজ পেজে গিয়ে পছন্দনীয় প্যাকেজের নিচে "Add to cart" বাটনে ক্লিক করে শপিং কার্ট পেজে যান।
এই পেজের নিচে "Proceed to checkout" বাটনে ক্লিক করে চেকাউট পেজে যান।
এখানে আপনার নাম, ঠিকানা লিখুন। এরপর নিচে দেওয়া পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বারে টাকা সেন্ডমানি করুন। এরপর নিচের ঘরে যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার লিখুন। এরপর ম্যাসেজের ভিতরে যে ট্রানজেকশন আইডি আছে তা নিচের ঘরে লিখুন। এরপর "Place order" বাটনে ক্লিক করুন।
প্রথমে কানেকশন পয়েন্ট ক্রয় করবেন। এরপর অন্যের প্রোফাইলে গিয়ে তার বায়োডাটা দেখে পছন্দ হলে "রিকোয়েস্ট পাঠান" বাটনে ক্লিক করলে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। সে আপনার প্রোফাইল বায়োডাটা দেখে পছন্দ হলে রিকোয়েস্ট একসেপ্ট করবে।
আপনার প্রোফাইলের রিকোয়েস্ট ড্যাশবোর্ডে অন্যের পাঠানো রিকোয়েস্ট দেখতে পাবেন। তার বায়োডাটা পছন্দ হলে রিকোয়েস্ট একসেপ্ট করবেন।
রিকোয়েস্ট একসেপ্ট করলে পাত্রের ব্যালেন্স থেকে ২ পয়েন্ট ও পাত্রীর ব্যালেন্স থেকে ১ পয়েন্ট কেটে নেওয়া হবে ও তারা একে অপরের যোগাযোগ নাম্বার দেখতে পাবে।
