রেজিষ্ট্রেশন ফী প্রদানের নিয়ম
প্রথমে “সুন্নাতী বিবাহ” ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করবেন। একটু নিচে রেজিষ্ট্রেশন ফী প্রদানের অপশন দেখতে পাবেন। সেখানের “রেজিষ্ট্রেশন ফী” বাটনে ক্লিক করবেন।
এরপর রেজিষ্ট্রেশন ফী পেমেন্ট গেটওয়ে চলে আসবে। সেখানে শুরুতেই আর্থিক অবস্থার উপর ভিত্তি করে রেজিষ্ট্রেশন ফীর পরিমান দেওয়া আছে। রেজিষ্ট্রেশন ফরমে আপনি আপনার আর্থিক অবস্থার যে কেটাগরী সিলেক্ট করেছিলেন সেই কেটাগরীতে যেই পরিমনা টাকা আসে তা নিচে দেওয়া বিকাশ/নগদ পার্সোনাল নাম্বারে সেন্ডমানি করবেন।
এরপর নিচের ফরমটি পূরন করবেন। প্রথমে যেই নাম দিয়ে রেজিষ্ট্রেশন করছেন সেই নাম দিবেন। এরপর টাকা বিকাশ থেকে পাঠিয়েছেন না কি নগদ থেকে পাঠিয়েছেন তা নির্বাচন করবেন। এরপর যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বর লিখবেন বা শেষের ৪ সংখ্যা লিখবেন। এরপর ট্রানজেকশন আইডি লিখবেন যা মেসেজের ভিতর পাবেন। এরের যেই ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করছেন তা লিখবেন। এরপর নিচে থাকা “জমা দিন” বাটনে ক্লিক করবেন।
এরপর অপেক্ষা করবেন। এডমিন আপনার তথ্য দেখে মিলিয়ে রেজিষ্ট্রেশন এপ্রুভ করে দিবেন। এরপর আপনি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে আপনার প্রফাইলে প্রবেশ করতে পারবেন।
