রেজিষ্ট্রেশন করার নিয়ম
সুন্নাতী বিবাহ ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার নিয়ম হলো, ওয়েবসাইটের হোমপেজের শুরুতে থাকা “রেজিষ্ট্রেশন” বাটনে ক্লিক করবেন। অথবা উপরের ডানপাশে মানুষের মাথার মত ইউজার আইকন আছে। ওটায় ক্লিক করলে লগিন ফরম আসবে। নিচে থাকা “Register” বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন ফরম চলে আসবে।
সেখানে নিজের আইডি কার্ডে দেওয়া নাম বাংলায় লিখবেন। পুরুষ না নারী তা সিলেক্ট করবেন। নিজের মোবাইল নাম্বার দিবেন যা সবসময়ই খোলা থাকে এবং যার দ্বারা ওয়াটসএপ ও ইমু একাউন্ট খোলা থাকে।নিজের স্মার্ট ভোটার আইডিকার্ডের উভয় দিকের ছবি আপলোড করবেন। ভোটার আইডিকার্ড করা না থাকলে জন্ম নিবন্ধনের ছবি দিবেন।
অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন যা সবসময়ই খোলা থাকে এবং যার দ্বারা ওয়াটসএপ ও ইমু একাউন্ট খোলা থাকে। অভিভাবকের স্মার্ট ভোটার আইডিকার্ডের উভয় দিকের ছবি আপলোড করবেন।
আপনি যদি এই ওয়েবসাইটের কোন লগিন ইউজারের মাধ্যমে এখানে তার ইউজার নাম্বার লিখবেন। নতুবা 00 লিখবেন।
আপনার ইউজারনেম অর্থাৎ আপনার নাম ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখুন স্পেস ছাড়া।
আপনার জিমেইল এপপ যেই ইমেইল সেট করা আছে সেই জিমেইল লিখন।
আপনার প্রোফাইলে প্রবেশের জন্য পাসওয়ার্ড তৈরী করুন। (ইরেজি আড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যা দিবেন। কমপক্ষে ৮ টা ডিজিট হতে হবে।) এভাবে ১০০% সত্য তথ্য দিয়ে পুরো ফরমটা পূর্ণ করবেন।
ক্লাউডফ্লেয়ারে অটো ভেরিফাই হয়ে সবুজ টিক চিন্হ উঠতে হবে। টিক না উঠলে পেজ রিফ্রেশ করতে হবে বা খালি ঘর থাকলে সেটার উপর ক্লিক করতে হবে। টিক চিন্হ উঠে যাবে।
এরপর নিচে থাকা ব্লু কালারের “Register” বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওটিওি দেওয়ার পপাপ আসবে ও আপনার দেওয়া জিমেইলে ওটিপি আসবে। ওটিপিটি কপি পেস্ট করে বা টাইপ করে পপাপে লিখে সাবমিট করতে হবে।
সাবমিট করলে রেজিষ্ট্রেশন পেন্ডিং থাকবে। রেজিষ্ট্রেশন ফী প্রদান করলে রেজিষ্ট্রেশন এপ্রুভ করা হবে। ৭২ ঘন্টার মধ্যে রেজিষ্ট্রেশন ফী প্রদান না করলে রেজিষ্ট্রেশন বাতিল করা হতে পারে।
