“সুন্নাতী বিবাহ” ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!💐 প্রথমে ১০০% সত্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। এরপর হোমপেজে গিয়ে রেজিস্ট্রেশন ফী প্রদান করুন। এরপর প্রোফাইলে গিয়ে যোগাযোগের জন্য কানেকশন প্যাকেজ ক্রয় করুন। এরপর পাত্র-পাত্রী পরস্পর যোগাযোগ করে অভিভাবকদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গভাবে যাচাই করে সুন্নাত তরীকায় বিবাহ সম্পন্ন করুন। এরপর নির্ধারিত সাকসেস ফী প্রদান করুন। পাত্রপাত্রীর সন্ধান দিয়ে ইনকাম করুন💸

সার্ভিস সমূহ

“সুন্নাতী বিবাহ ডট কম” বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস বা সেবা প্রদান করে থাকে। নিম্নে ধারাবাহিকভাবে বর্ননা করা হলো-

১. পাত্রপাত্রী অনুসন্ধান: “সুন্নাতী বিবাহ” ওয়েবসাইটের এর মূল কাজ হলো পাত্রপাত্রী অনুসন্ধান সেবা প্রদান করা। পাত্রপাত্রী অনুসন্ধান কার্যক্রম আমরা দুইভবাবে পরিচালনা করে থাকি। অফলাইন ভিত্তিক অনুসন্ধান ও অনলাইন ভিত্তিক অনুসন্ধান। 

অফলাইন অনুসন্ধানের নিয়ম হলো, আপনি পাত্রপাত্রীর বায়োডাটা পছন্দ করবেন। পছন্দকৃত ব্যাক্তিকে আপনার বায়োডাটা দেখানো হবে। তার পছন্দ হলে পাত্রপাত্রীসহ উভয় পক্ষ আমাদের অফিসে এসে দেখাসাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। এরপর যাচাই করে উভয় পক্ষের পছন্দ হলে আমাদের অফিসে এসে বিবাহ সম্পন্ন করবেন।

অনলাইনে অনুসন্ধানের নিয়ম হলো, সর্বপ্রথম সুন্নাতী বিবাহ ওয়েবসাইটে নির্ধারিত রেজিষ্ট্রেশন ফী দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর অন্য প্রোফাইলের সাথে যোগাযোগ করতে কানেকশন পয়েন্ট ক্রয় করতে হবে। পাত্রপাত্রীর তালিকা থেকে বা ফিল্টার সার্চ করে তাদের প্রোফাইল বায়োডাটা দেখে পছন্দ হলে যোগাযোগের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। সে রিকোয়েস্ট একসেপ্ট করলে উভয় উভয়ের যোগাযোগ তথ্য তথা মোবাইল নাম্বার ও পূর্ণ ঠিকানা দেখতে পারবে। এরপর কথাবার্তা, দেখা সাক্ষাৎ ও পূর্ন যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে উভয় পক্ষের পছন্দ হলে সুন্নাত তরীকায় বিবাহ সম্পন্ন করতে হবে। 💞 বিবাহ সম্পন্ন হলে সার্ভিস চার্জ হিসেবে পাত্রপক্ষ ৬০০০ টাকা ও পাত্রীপক্ষ ৪০০০ টাকা প্রদান করতে বাধ্য থাকিবে।💸

২. এজেন্সি: সুন্নাতী বিবাহের সাথে যুক্ত হয়ে আপনি একজন এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন এবং রেফারেলের মাধ্যমে আয় করতে পারবেন। 

আমাদের প্রোগ্রামে মোট ৫টি লেভেল আছে। আগের মাসের বিক্রয়ের ভিত্তিতে লেভেল নির্ধারিত হয়:
সিলভার এজেন্ট (০–৩,০০০ টাকা বিক্রয়) — ১৫% কমিশন
গোল্ড এজেন্ট (৩,০০১–৮,০০০ টাকা) — ২০% কমিশন
পার্ল এজেন্ট (৮,০০১–১৫,০০০ টাকা) — ২৫% কমিশন
প্লাটিনাম এজেন্ট (১৫,০০১–৩০,০০০ টাকা) — ৩০% কমিশন
ডায়মন্ড এজেন্ট (৩০,০০১ টাকা ও তদূর্ধ্ব) — ৩৫% কমিশন
গুরুত্বপূর্ণ: কমিশন শুধুমাত্র “কানেকশন পয়েন্ট প্যাকেজ” ক্যাটাগরির বিক্রয়ের ওপর প্রযোজ্য। অন্য কোনো ক্যাটাগরিতে কমিশন প্রযোজ্য নয়।

এজেন্ট হওয়ার পর নিজের ড্যাশবোর্ডে বর্তমান লেভেল, কমিশন হার, মোট ব্যালেন্স এবং উত্তোলনের ইতিহাস দেখতে পারবেন।

টাকা উত্তোলনের জন্য ব্যালেন্স কমপক্ষে ১,০০০ টাকা হতে হবে। সঠিক পরিমাণ ও বিকাশ/নগদ নাম্বার দিয়ে অনুরোধ জমা দিতে হবে। যাচাই-বাছাই সাপেক্ষে অনুরোধ অনুমোদিত হলে টাকা পাঠানো হয়।

৩. বরকনে সাজ প্যাকেজ: এখন আর বর কনের সাজগোছ করার পন্য কিনতে কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না। কারন আমরা নিয়ে এসেছি বরকনে সাজের জন্য সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্যাকেজ। প্রতিটি প্যাকেজে থাকছে মানসম্মত সাজ পন্য। যা পাবেন অতি সুলভ মূল্যে। 

৪. সুন্নাতী বিবাহ ফাউন্ডেশন: এর মাধ্যমে অসহায় পাত্রপাত্রীদের বিবাহ খরচ বহন করা হয়। 

 

WhatsApp