بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
নিশ্চয়ই সকল প্রশংসা আলাহর এবং দরূদ আল্লাহর রাসূল (স) এর উপর।
বিবাহ রাসূল (স) এর সুন্নাত। যে তার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, সে তার দলভুক্ত নয়। তাছাড়া যখন কোনো বান্দা বিবাহ করে, তখন সে তার অর্ধেক দ্বীন (ধর্ম) পূর্ণ হয়। অতএব বাকি অর্ধেক দ্বীনের ব্যাপারে তার উচিত আল্লাহকে ভয় করা।
বিবাহ মানুষের জীবনে মানসিক স্থিরতা এবং ভালোবাসা ও দয়ার পরিবেশ তৈরি করে। আল্লাহ তায়ালা আমাদের মধ্য থেকেই তআমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের কাছে প্রশান্তি পাই।
অবাধ মেলামেশা, চারিত্রিক স্খলন, ইভটিজিং, ধর্ষণ ও জেনা ব্যাভিচার থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো বিবাহ। কেননা এটি দৃষ্টিকে সংযত রাখতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে সাহায্য করে।
পৃথিবীতে মানুষের অস্তিত্ব এবং বংশধারা বজায় রাখার একমাত্র বৈধ উপায় হলো বিবাহ। একটি আদর্শ পরিবার থেকেই আদর্শ সন্তান এবং সুন্দর সমাজ গড়ে ওঠে।
বিবাহের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয়, যা সামাজিক ঐক্য বৃদ্ধি করে। এছাড়া ইসলামে বিবাহের মাধ্যমে রিজিকে বরকত আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় হলো, ইবলিসের দোষররা বিবাহের পথে বাধা সৃষ্টি করতে ও অশ্লীলতার প্রসার ঘটাতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে মানুষ দিন দিন বিয়ে বিমুখ হয়ে বিবাহ বহির্ভূত যৌনাচারে লিপ্ত হচ্ছে।
আবার যাদের বিবাহের প্রতি আগ্রহ আছে তারা বিয়ের সময় উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাচ্ছে না৷ অথচ দেখা যায় নিজ এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় উপযুক্ত জীবনসঙ্গী রয়েছে।
তাই অতি সহজে উপযুক্ত মুসলিম পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাতে মানুষ সহজে বিবাহ করতে পারে ও সমাজে বিবাহহীনতা সংক্রান্ত সকল পাপাচার বন্ধ হয়ে সেই লক্ষে ২০২৬ সালের জানুয়ারী থেকে www.sunnatibibaho.com এই ওয়েবসাইটের শুভ যাত্রা শুরু। আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটি পাত্রপাত্রীই সুন্নাতী বিবাহ ওয়েবসাইটে বায়োডাটা প্রোফাইল তৈরি করুক। যাতে বিবাহের সময় এই ওয়েবসাইট থেকে সহজেই উপযুক্ত জীবনসঙ্গীর খোঁজ পাওয়া যায়।
সুন্নাতী বিবাহ ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো ইসলামি শরিয়াহ এবং সুন্নাহর আলোকে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার প্রক্রিয়াকে সহজ ও পবিত্র করা। প্রচলিত ম্যাট্রিমনি সাইটগুলোর তুলনায় সুন্নাতী বিবাহ ওয়েবসাইটের বিশেষ কিছু সুবিধা রয়েছে:
১. গোপনীয়তা ও নিরাপত্তা (Privacy):
সুন্নাতী বিবাহ ওয়েবসাইটে পাত্র পাত্রী উভয়ের তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হয়। বিশেষ করে নারীদের ছবি পাবলিকলি প্রদর্শন না করে শুধুমাত্র অভিভাবকের অনুমতি সাপেক্ষে দেখার ব্যবস্থা আছে। শর্ত হলো পাত্র ছাড়া অন্য কোন গাইরে মাহরাম পুরুষদ দেখতে পারবে না।
২. অভিভাবকের সম্পৃক্ততা:
ইসলামি পদ্ধতিতে অভিভাবকের (ওয়ালি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নাতী বিবাহ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় অভিভাবকের মোবাইল নম্বর নেওয়া হয় এবং আলাপ-আলোচনার প্রতিটি ধাপে অভিভাবককে যুক্ত রাখা হয়, যা দ্বীনি পরিবেশ বজায় রাখে।
৩. স্বল্পমূল্য:
সুন্নাতী বিবাহ ওয়েবসাইটে স্বল্পমূল্যে বায়োডাটা প্রোফাইল তৈরি ও অপর বায়োডাটা প্রোফাইলের অভিভাবকের সাথে মোবাইলে সরাসরি যোগাযোগ করা যাবে।
৪. দ্বীনদারীতা ও উন্নত ফিল্টারিং:
এখানে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে দ্বীনি বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। যেমন:
* নামাজী কি না?
* পর্দা (নিকাব/হিজাব) পালন করেন কি না?
* দাড়ি (সুন্নাতী দাড়ি) আছে কি না?
* দ্বীনি ইলম বা শিক্ষা কেমন?
এই বিষয়গুলো ফিল্টার করার মাধ্যমে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া সহজ হয়।
৫. অপচয় ও কুসংস্কার মুক্ত:
প্রচলিত বিয়ের সাইটগুলোতে অনেক সময় আভিজাত্য বা প্রদর্শনীকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সুন্নাতী বিবাহ প্ল্যাটফর্মে সাদাসিধে ও সুন্নাহসম্মত বিয়ের জন্য উৎসাহ দেওয়া হয়, যা দেনমোহর ও অন্যান্য লেনদেনকে সহজ করে।
৬. ভেরিফাইড বায়োডাটা প্রোফাইল:
সাধারণত এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাডমিন প্যানেল প্রতিটি বায়োডাটা ম্যানুয়ালি চেক করে। তথ্য সঠিক কি না তা যাচাই করার জন্য নিজস্ব মেকানিজম থাকে, ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
সুতরাং আর দেরি না করে আজই সুন্নাতী বিবাহ ওয়েবসাইটে স্বল্পমূল্যে বায়োডাটা প্রোফাইল তৈরি করুন ও অভিভাবকের সাথে যোগাযোগ করে বিবাহ সম্পন্ন করুন।
আল্লাহ তায়ালা সুন্নাতী বিবাহ ওয়েবসাইটকে কবূল করে নিক ও এর মাধ্যমে আবিয়াইত্তা মিসকীনদের বিবাহের জন্য উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিক। আমীন🤲
